রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে সাংবাদিক ইউনিট গঠন

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৭ ইং
চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে সাংবাদিক ইউনিট গঠন
ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে মতবিনিময় সভা শেষে দৈনিক মাথাভাঙ্গার ভালাইপুর প্রতিনিধি সাইদুর রহমানকে সভাপতি ও দৈনিক আমাদের সংবাদের ভালাইপুর ব্যুরো প্রধান ইসমাইল হোসেন জুয়েলকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সাংবাদিক ইউনিট গঠন করা হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে ভালাইপুর মোড়ের মোল্লা মার্কেটের দ্বিতীয় তলায় হলরুমে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সদস্য শামীম রেজার সভাপতিত্বে চিৎলা ইউনিয়ন, খাদিমপুর ইউনিয়ন, আলুকদিয়া ও জুড়ানপুর ইউনিয়নের সাংবাদিকদের সমন্বয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিক ইউনিট গঠন করা হয়। সাংবাদিক ইউনিটে দৈনিক আকাশ খবরের আসাদুজ্জামানকে সহ-সভাপতি, প্রতিদিনের নতুন খবরের তরিকুল ইসলাম সুমন যুগ্ম-সাধারন সস্পাদক, মাথাভাঙ্গার আলুকদিয়া প্রতিনিধি মনির মাহমুদকে সাংগঠনিক সম্পাদক, নতুন খবরের হাসেম রেজাকে সহকারী সাংগঠনিক সম্পাদক, মাথাভাঙ্গার খাদিমপুর প্রতিনিধি শরিফুল ইসলামকে অর্থ বিষয়ক সম্পাদক, আমাদের সংবাদের ভালাইপুর প্রতিনিধি শাহরিউর রহমান লন্টুকে দপ্তর সম্পাদক, দৈনিক সময়ের সমীকরণের ভালাইপুর প্রতিনিধি রোকনুজ্জামান রোকনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাথাভাঙ্গার জুড়ানপুর প্রতিনিধি শরিফুল ইসলামকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাহিদ হাসান, হুমায়ন কবীর, জয়নাল কবীর, সোহেল রানা (১), সোহেল রানা (২) কার্য-নির্বাহী সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট সাংবাদিক ইউনিট গঠন করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক