রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বানভাসি মানুষের পাশে গাংনী ছাত্রলীগ : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০১৭ ইং
বানভাসি মানুষের পাশে গাংনী ছাত্রলীগ : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা
গাংনী অফিস: বানভাসী মানুষের জন্য গাংনী উপজেলা ছাত্রলীগের ত্রাণ সংগ্রহ চলছে। ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে এবার এগিয়ে এসেছেন গাংনী সরকারী ডিগ্রী কলেজ, গাংনী পাইলট স্কুল কলেজ, পাইলট বালিকা বিদ্যালয় ও সন্ধানী স্কুল এন্ড  কলেজের ছাত্রীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। পরিবারের জামা-কাপরসহ নগদ অর্থ ছাত্রলীগের হাতে তুলে দেন। গতকাল রোববার দুপুরে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজালহোসেন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজামান লালু, সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর ও  অধ্যক্ষ হাবিবুর রহমান নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানথেকে নগদ অর্থ ও জামা-কাপর ছাত্রলীগের হাতে তুলেদেন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব নগদ অর্থ ও বস্ত্র গুলো ২৯-০৮-১৭ তারিখে আনুষ্ঠানিক ভাবে বন্যাতদের মাঝে পৌছেদেওয়ার কথা জানান।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক