রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০১৭ ইং
চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার মুসলিমপাড়াস্থ হোমিওপ্যাথিক কলেজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সেখানে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সভাপতি জিয়াউদ্দীন আহমেদ কলেজের বহিঃবিভাগ, শ্রেণী কক্ষ, অফিস কক্ষসহ কলেজ চত্বর ঘুরে দেখেন। পরে শিক্ষক ও শিক্ষাথীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় অংশগ্রহন করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও কলেজের সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ (অব) সিদ্দিুকুর রহমান ও সদস্য জনাব ড. এম আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরে সেখানে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদসহ অতিথিবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক