রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুলনা বিভাগীয় আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত :সাধারন সম্পাদকের সাথে মেহেরপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাত

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০১৭ ইং
খুলনা বিভাগীয় আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত :সাধারন সম্পাদকের সাথে মেহেরপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা ট্রাক,ট্রংকলরী,কাভার্ড, ভ্যান শ্রমিক ইউনিয়নের সাথে সৌজন্য সাক্ষাত করেছে খুলনা বিভাগীয় আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সাধারন সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের ওয়াপদা মোড়ে জেলা ট্রাক,ট্রংকলরী,কাভার্ড, ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে তিনি সকলের সাথে কুসুল বিনিময় করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোঃ সরোয়ার হোসেন, বাগেরহাট ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সাঈদ, যশোর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, মেহেরপুর জেলা ট্রাক,ট্রংকলরী,কাভার্ড, ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সহ-সভাপতি সাহাদত হোসেন, সহ- সাধারন সম্পাদক আসাদুজ্জামান টগর, কোষাধ্যক্ষ আঃ ছাত্তার, সাবেক সাধারন সম্পাদক কুতুব উদ্দিনসহ মেহেরপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা । এর আগে নব-নির্বাচিত সাধারন সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু মেহেরপুর এস পৌছালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক