রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০১৭ ইং
মেহেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে খেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহাম্মেদ চুন্নু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক