কুড়ুলগাছির প্রতাবপুর সড়কে হেলেপড়া ঝুকিপূর্ণ গাছ!
- আপলোড তারিখঃ
১৩-০৮-২০১৭
ইং
কুড়ুলগাছির প্রতাবপুর সড়কে হেলেপড়া ঝুকিপূর্ণ গাছ!
দূর্ঘটনার আশঙ্কা : সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
আহাদ আলি: কুড়ুলগাছির প্রতাবপুর সড়কের দর্শনা-মুজিবনগর সড়ক ও পার্শ্ববর্তী সড়কের পাশে লাগানো মেহগনি, চটকা ও ইপিলিপি গাছ শুকিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যার ফলে সড়কে হেলেপড়া মরা গাছে অংশ বিশেষ ভেঙ্গে প্রায় দুর্ঘটনার ঘটছে। হেলেপড়া গাছের সঙ্গে ধাক্কা ও মরা অংশ বিশেষ ভেঙ্গে যানবাহনের প্রতিনিয়ত দুর্ঘটনা, যানবাহনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর ঘটনা ঘটছে। এ ছাড়াও গাছের নিচে অবস্থিত বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সংশি¬ষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটার কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় জনগণ ও পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। দ্রুত গাছ গুলি কাঁটা না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কে কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মেইন সড়কের কামাল আহম্মেদ মেম্বারের বাড়ির বিপরীতে অবস্থিত বড় মরা মেহগনি গাছটি দীর্ঘদিন না কাঁটায় পথচারী ও গাছের নিচে অবস্থিত মৃত নুলুচাদের ছেলে নস্কর ও আঃ মান্নানের ছেলে বাবর আলির বাড়ির উপর মরা গাছের অংশ বিশেষ ভেঙ্গে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। এছাড়াও পাশ্ববর্তী রাস্তার উপর বড় একটা মরা চটকা গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়েছে। হেলে পড়া গাছের সঙ্গে প্রায় মালবাহি ট্রাক ও পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে যান মালের ক্ষয়ক্ষতি হচ্ছে। ২ কিলোমিটার রাস্তার মধ্যে ১০-১৫টি ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। রাস্তার পাশের গাছগুলো শুকিয়ে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নাজুক অবস্থায় রয়েছে। হালকা বাতাসেই গাছের ডাল ভেঙ্গে যানবাহন, স্থানীয় বসবাসকারী ও পথচারীদের উপর পড়ে দূর্ঘটনা হচ্ছে।
সড়কের পাশের গাছগুলো জেলা পরিষদের অধিনে। স্থানীয়দের দাবি দ্রুত গাছগুলি কাঁটা না হলে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। তাই খুব তাড়াতাড়ি মরা গাছগুলি কাটার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় সরকার কর্তৃপক্ষসহ জেলা প্রশাসন এমনটিই দাবি তাদের।
কমেন্ট বক্স