মেহেরপুরে মাদক নির্মূল ও আইন শৃঙ্খলা রক্ষার্থে : বিশিষ্টজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
- আপলোড তারিখঃ
১৩-০৮-২০১৭
ইং
মেহেরপুর প্রতিনিধি: মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রনে নিতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশিষ্টজনের সাথে মেহেরপুর পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এলাকার মাদক নির্মূল করা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের বিশিষ্টজনদের সাথে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, তোজাম্মেল হক, নুরুল গণিসহ রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ স্থানীয়রা।
কমেন্ট বক্স