বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্র রশিদের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৩ ইং
আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্র রশিদের ইন্তেকাল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র শেখ হারুনর রশিদ কোরাইশী (৯৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। জানা গেছে, কালিদাশপুর ইউনিয়ন সংলগ্ন নান্দিয়া জমিদার বাড়ির ছেলে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আলীর ছেলে শেখ হারুনর রশিদ বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বড় ছেলে কৃষি ব্যাংকের সাবেক জিএম কোরাইশি মাহমুদুল হাসান তাকে সম্প্রতি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন। গতকাল শনিবার বাদ জোহর পারকুলা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত মানুষ অংশ নেয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ