দামুড়হুদায় আলমসাধুর ধাক্কায় বৃদ্ধ নিহত
- আপলোড তারিখঃ
২০-০৫-২০২৩
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় আলমসাধুর ধাক্কায় জামসেদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামসেদ আলী জুড়ানপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত ইয়াছিন মিস্ত্রির ছেলে।
জানা গেছে, গতকাল সকালে জমসেদ আলী মোল্লাপাড়ায় চা খেয়ে পাখিভ্যানে বাড়ি ফিরছিলেন। তিনি গোপালপুর উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে ভুট্টা বোঝায় একটি আলমসাধু পাখিভ্যানে ধাক্কা দেয়। এসময় তিনি ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। মৃত্যু ব্যক্তির স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এদিকে, জামসেদ আলীকে জুম্মার নামাজের পর জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হয়েছে।
কমেন্ট বক্স