জীবননগরে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১৯-০৫-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর খাদ্যগুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ আমল, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী আজগার টগর বলেন, ধান ও চাল দিতে কৃষক ও ব্যবসায়ীরা যাতে কোনো হয়রানি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কমেন্ট বক্স