বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২৩ ইং
গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরাধে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হােেসন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ