বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ট্রেন থেকে ৫৪০ গ্রাম হেরোইন জব্দ

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২৩ ইং
দর্শনায় ট্রেন থেকে ৫৪০ গ্রাম হেরোইন জব্দ
সমীকরণ প্রতিবেদন: দর্শনা হল্ট স্টেশন থেকে ৫৪০ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে রকেট মেইল ট্রেনের ক্যারিয়ার থেকে এই হেরোইন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা হল্ট রেলস্টেশন দিয়ে ভারতীয় হেরোইন পাচার হবে এমন তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে দর্শনা বিওপি কমান্ডার সুবেদার মো. জহির উদ্দিন বাবর সঙ্গীয় ফোর্স নিয়ে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে তল্লাশি চালানো হয়। এসময় ট্রেনের ক্যারিয়ার থেকে ৫৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় সুবেদার মো. জহির উদ্দিন বাবর বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ