বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাওড় ইজারা পেতে হালদার সম্প্রদায়ের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৩ ইং
বাওড় ইজারা পেতে হালদার সম্প্রদায়ের মানববন্ধন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি ৬টি বাওড় মৎস্যজীবীদের অনুকূলে ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাওড় পাড়ের হালদার সম্প্রদায়ের মৎস্যজীবীরা। এতে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বলুহর, জয়দিয়া, মর্জাদ, বেড়গোবিন্দপুর, ফতেপুর ও কাঠগড়া এ ৬টি বাওড় পাড়ের কয়েক’শ হালদার সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়। এসময় বলুহর মৎস্যজীবী সমিতির দলপতি নির্মল হালদার, সুধীর হালদার, রঞ্জিত হালদার, সুশান্ত হালদার, সাধন হালদারসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, বাওড়ে দীর্ঘ ৫৩ বছর মাছ ধরে হালদার সম্প্রদায়ের জেলেরা জীবন-জীবিকা নির্বাহ আসলেও সম্প্রতি বাওড়গুলো অন্যত্র ইজারা দেওয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে তারা তাই বাওড়গুলো তাদের অনুকূলে ইজারা দেওয়ার দাবি জানান। বাওড় ইজারা না পেলে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ কর্মক্ষম হয়ে পড়বে। কারণ তারা আদি পুরুষের এই পেশা ছাড়া অন্য কোনো কাজ জানেন না। মানববন্ধন শেষে তাদের দাবি সম্বলিত একটি স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ