রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রীর সাথে আলমডাঙ্গার কবি গোলাম রহমানের সাক্ষাত

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০১৭ ইং
প্রধানমন্ত্রীর সাথে আলমডাঙ্গার কবি গোলাম রহমানের সাক্ষাত
আলমডাঙ্গা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরি এবং আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের সন্তান জার্মান আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন খান মানিক। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সাক্ষাতে মিলিত হন তারা। কবি গোলাম রহমান তার ৩৯ বছরের সাহিত্য কর্ম, জনকল্যাণে পাঠাগার নির্মাণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারকে নিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বহুমাত্রীক দেয়ালিকা, সংগ্রহ কপি, প্রামান্যচিত্র, কাব্যরচনাসহ ২৯টি খন্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তুলে দেন। কবি গোলাম রহমানের সংগ্রহ তথ্য দেখে খুশি হয়ে তার পাঠাগারের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এসময় জার্মান আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন খান মানিক জার্মান যুবলীগের তথ্য তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল ইসলাম, বিশেষ সহকারি সেলিনা খাতুন, প্রোটোকল অফিসার খুরশিদ আলম, একান্ত সহকারি সচিব-১ নিসাত রসুল, অ্যাসাইনমেন্ট অফিসার শামিম মুশফিক, একান্ত সচিব-২ সাইফুজ্জামান শেখর, সামরিক সচিব ও এসএসএফ’র মহাপরিচালক এবং প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার সুমন দাস প্রমুখ। কবি গোলাম রহমান চৌধুরির সাফল্যে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সকল সাংবাদিক, সাহিত্য পরিষদের সভাপতি-সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ, আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠি, নাগরিক নাট্যাঙ্গনসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে অভিনন্দন জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক