বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে ২২০ বোতল ফেনসিডিল-গাঁজাসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৩ ইং
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে ২২০ বোতল ফেনসিডিল-গাঁজাসহ আটক ৩
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিল ও ২ শ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে জেলার আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর থানার পুলিশ মাদকসহ আসামিদের আটক করে। আলমডাঙ্গা: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ২ শ গ্রাম গাঁজাসহ মো. খবির উদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করেছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক খবির উদ্দিন জোড়গাছা শান্তিপাড়া গ্রামের মৃত মঙ্গল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ শ গ্রাম গাঁজাসহ মো. খবিরকে আটক করা হয়। পরে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ জুয়েল রানা (২৮) নামের এক যুবক আটক হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদার মুক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জুয়েল রানা দর্শনা থানাধীন ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল দামুড়হুদার মুক্তারপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই জুয়েল রানার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। জীবননগর: জীবননগরে অভিযান পরিচালনা করে ১ শ বোতল ফেনসিডিলসহ মো. সাজু (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলা মাঠ থেকে তাকে আটক করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, গতকাল থানার এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলা মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় মনোহরপুর গ্রামের মো. সাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী সাজুকে ১ শ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ