বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক কর্মশালা

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৩ ইং
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক কর্মশালা
সমীকরণ প্রতিবেদন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চুয়াডাঙ্গা জেলায় আমাদের করণীয় শীর্ষক কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান জেলার সুধিসহ সকল বিভাগীয় কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ‘স্মার্ট জেলা গড়তে করণীয়সমূহ লিখিতভাবে প্রস্তবনা আকারে জেলা প্রশাসনে প্রদান করলে তা খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের নিকট পেশ করা হবে। এরপর উপস্থাপন করা হবে মন্ত্রণালয়ে। যে প্রকল্প গৃহীত হবে, তা বাস্তবায়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দ দেবে সরকার।’ গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে অনুষ্ঠিত কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক। কর্মশালায় বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক তারই নেতৃত্বে দেশ ইতঃমধ্যেই ডিজিটাল হয়েছে। বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মপন্থা নির্ধারণের পর্ব চলছে। সম্ভাবনার চুয়াডাঙ্গার মাটি যেমন উর্বর তেমনই এ জেলার মানুষ উন্নয়নকামী। সম্মিলিত প্রচেষ্টা থাকলে চুয়াডাঙ্গাকে চমৎকার চুয়াডাঙ্গায় রূপান্তর করা অসম্ভব নয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ