বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার আনন্দধামে দুই মাসে ৫ দোকানে চুরি, গ্রেপ্তার ১

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৩ ইং
আলমডাঙ্গার আনন্দধামে দুই মাসে ৫ দোকানে চুরি, গ্রেপ্তার ১
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আনন্দধাম রোডে হাবিল কাবিল মোড়ে গত দুই মাসে ৫টি দোকানে চুরি হয়েছে। এসব চুরির ঘটনায় গতকাল এরশাদপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ইয়ামিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় দোকানদাররা বলছেন, আলমডাঙ্গা আনন্দধাম রোডে নয়ন নাইম ইঞ্জিনিয়ারিং ওয়াকার্স-এর মালিক মঞ্জু মন্ডল নামে মাত্র দোকান খুলে বসে থাকে। তার দোকানে কোনো কাজ হয় না। দোকানে মাদকসেবী বখাটে ছেলেরা আড্ডা দেয়। গভীর রাত পর্যন্ত চলে সেই আড্ডা। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘আমরা চোরচক্রের একজন সদস্য ইয়ামিনকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব তাড়াতাড়ি চোরদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ উল্লেখ্য, গত রোববার রাতে হক হার্ডওয়্যার নামের একটি দোকানের চালের টিন কেটে দশ হাজার নগত টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ছাড়া গত দুই মাসে আর্শিয়া স্টোর, এম টেলিকম, সিয়াম কনফেকশনারি ও একটি চায়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ