বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিক শেখ (২২) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৬:৪৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। অভিক শেখ কুষ্টিয়ার খোকসা থানার কমলাপুর গ্রামের মো. কাইয়ুম শেখের ছেলে। তার পুলিশ বিপি ৯৮১৮২১১৩৫৪। জানা যায়, গতকাল সকালে বুকে ব্যাথা অনুভব করলে অভিক শেখকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৬:৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, অভিক শেখ ২০১৮ সালের জানুয়ারি মাসের ২২ তারিখে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ