বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ নারী আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৩ ইং
কালীগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ নারী আটক
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ মোসা. রত্না বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রত্না একই এলাকার মো. কেরামত মন্ডলের মেয়ে। র‌্যাব-৬ জানায়, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ মোসা. রত্নাকে আটক করা হয়। পরে তাকে উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিলসহ কালীগঞ্জ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ