জীবননগরে চোরাই স্যালোমেশিনসহ গ্রেপ্তার ৫
- আপলোড তারিখঃ
১৫-০৫-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি চোরাই স্যালোমেশিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জীবননগর উপজেলার সুটিয়া পশ্চিমপাড়ার আলী হোসেনের ছেলে মো. হালিম (২৫), দুখু মিয়ার ছেলে রাজা আহম্মেদ (২৪), নতুন তেঁতুলিয়া গ্রামের মামুনুর রশিদের ছেলে ইবনে মুজাহিদ (২০), মহেশপুর উপজেলার শ্যামকুড় বড় মসজিদপাড়ার আফসার উদ্দিনের ছেলে সোহাগ (৩০) ও নওদাগা গ্রাম স্কুলপাড়ার আতিয়ার রহমানের ছেলে টুটুল হোসেন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাতে জীবননগর থানা-পুলিশের একটি দল জীবননগর ও মহেশপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। এসময় পাঁচটি চোরাই স্যালোমেশিন ও একটি স্যালোমেশিনের যন্ত্রাংশসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স