বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. খালিদ মাহমুদ

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৩ ইং
সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. খালিদ মাহমুদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কৃতী সন্তান নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডা. মো. খালিদ মাহমুদ সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এ জন্য তিনি তাঁর জন্মস্থান আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডা. খালিদ মাহমুদ আলমডাঙ্গার স্বনামধন্য প্রবীণ চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী ও মোছা. লায়লা আক্তার জাহানের একমাত্র পুত্র সন্তান। ১৯৮৫ সালে জন্ম নেওয়া এই চিকিৎসক ছাত্রজীবনে ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি ১৯৯৫ সালে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তিসহ চুয়াডাঙ্গা জেলাতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৯৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেন। ২০০১ সালে শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন এবং প্রধানমন্ত্রী নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। ২০১০ সালে বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা থেকে এমবিবিএস পাস করেন এবং ২০১২ সালে ৩০তম বিসিএস পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। ২০১২ সালে তিনি বারডেম থেকে ডায়াবেটিস বিষয়ে সিসিডি ডিগ্রি লাভ করেন। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নাক, কান, গলা ও হেড-নেক সার্জারিতে উচ্চতর (মাস্টার্স অব সার্জারী) এমএস ডিগ্রি লাভ করেন। ২০২১ সালে তিনি কনসালট্যান্ট পদে পদোন্নতি পান। ডা. খালিদ মাহমুদ বলেন, ‘এই অর্জন আমার একার কোনো অর্জন নয়, পুরো এলাকাবাসীর অর্জন। আমি আমার এলাকাবাসীর জন্য আজীবন কাজ করে যেতে চাই।’ (বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ