বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় তিন মাদকসেবীর জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৩ ইং
আলমডাঙ্গায় তিন মাদকসেবীর জেল-জরিমানা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করার অপরাধে তিন মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা পৌর কলেজপাড়ার আলী হোসেনের ছেলে নাসির উদ্দিন (৩১), কালিদাসপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৬) ও গোবিন্দপুর গ্রামের মৃত খাজা আহম্মেদের ছেলে শামিম আহম্মেদ (৩৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুরে অভিযান পরিচালনা করেন। এসময় ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের সরঞ্জামসহ তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৫)৪ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ