বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মামলা চলমান জমি বিক্রি চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৩ ইং
মামলা চলমান জমি বিক্রি চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় মামলা বিচারাধীন থাকার পরও জালিয়াতি করে জমি বিক্রির অপচেষ্টার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তোরাব আলী নামের এক ব্যক্তি। তিনি আলমডাঙ্গার এরশাদপুর চাতাল মোড়ের খয়বার আলীর ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আলমডাঙ্গার এরশাদপুর চাতাল মোড়ে ৭২ নম্বর গোবিন্দপুর মৌজার ১৩২৬ খতিয়ানভুক্ত আরএস ১১৪৩৮ ও ১১৪৩৯ নম্বর দাগে আমার নানা শুকুর আলীর ২৬ শতক জমি ছিল। ওই ২৬ শতক জমি আমার পিতা ও চাচা আব্দুল কুদ্দুস ১৩ শতক করে সমান ভাগে ক্রয় করেন। এর মধ্যে ২০০৪ সালে চাচা আব্দুল কুদ্দুসের নিকট থেকে আমি সাড়ে ৭ শতক জমি ক্রয় করি। ২০১৫ সালে ওই সম্পত্তির মধ্যে থেকে আড়াই শতক জমি আমার ভাই জয়নাল, ইদ্রিস ও বারেক নকশার বলে দাবি করে জোর পূর্বক দখল করে নেয়। আমার ক্রয়কৃত জমি ফিরে পেতে সে বছরই আমি চুয়াডাঙ্গা সহকারি জজ আদালতে মামলা করি। বর্তমানে আদালতে মামলা চলমান থাকলেও জয়নাল, ইদ্রিস ও বারেক ওই জমি বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করছে। বিবাদমান জমি তারা জাল দলিল করে যেন বিক্রি করতে না পারে সে জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ