বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পদ্মবিলায় ঋণের চাপে গরু ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৩ ইং
চুয়াডাঙ্গার পদ্মবিলায় ঋণের চাপে গরু ব্যবসায়ীর আত্মহত্যা
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি থেকে ফজলু (৫০) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে বালিয়াকান্দি গ্রামের মাঠে বিলের ধারের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ফজলু বালিয়াকান্দি স্কুলপাড়ার মৃত রহমত মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, ফজলু ২০ থেকে ৩০ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। এই ঋণের কারণে তিনি মানসিক চাপে ভুগছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিনের নেতৃত্বে ফজলুর ময়নাতদন্ত শেষে বেলা তিনটার দিকে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাদ মাগরিব তাকে নিজ গ্রাম বালিয়াকান্দিতে জানাজা শেষে দাফন করা হয়। সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, ‘ফজলু ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ