বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২৩ ইং
দামুড়হুদায় স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গায় আশির্বাদ এজি স্কুলের শিক্ষিকার নির্যাতনে পঞ্চম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। রুবাইয়া একই ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের দিনমজুর শাহিন উদ্দীনের মেয়ে। জানা গেছে, গত বুধবার দুপুরে শিক্ষিকা নদীয়া মন্ডল রুবাইয়াকে একটি চিঠি লিখতে বলেন। সে চিঠি লিখতে না পারায় শাস্তি হিসেবে তাকে প্রখর রোদের মধ্যে দুই হাত তুলে জীব বের করে সূর্যের দিকে দেড় ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। গত শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে তাকে আবারও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিক্ষক নদীয়া মন্ডল বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটা আমার ভুল হয়েছে। তবে দাঁড় করে রেখেছি পাঁচ মিনিট মতো হবে।’ এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ডমিনিক মন্ডল বলেন, ‘আমি চার দিন স্কুলে অনুপস্থিত ছিলাম। স্কুলের কাজে খুলনাতে অবস্থান করছিলাম। গত শুক্রবার রাতে বাড়িতে এসে বিষয়টি শোনার পরপরই ওই ছাত্রীর বাড়িতে গিয়েছি। তার গায়ে তখন প্রচণ্ড জ্বর ছিল। ছাত্রীর মুখে বিষয়টি শুনেছি। বিষয়টি অন্যায় হয়েছে।’ দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি বলেন, ‘শনিবার সকালে মেয়েটিকে জ্বর অবস্থায় তার পরিবার লোকজন হাসপাতালে ভর্তি করে। আমরা চিকিৎসা দিয়েছি। এখন অনেকটা সুস্থ আছে।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ