দর্শনায় বীর মুক্তিযোদ্ধা হাজী জয়নালের মাগফিরাত কামনায় দোয়া
- আপলোড তারিখঃ
১২-০৫-২০২৩
ইং
দর্শনা অফিস:
দর্শনা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী জয়নাল আবেদীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর ঘুঘুডাঙ্গা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, ওয়েভ ফাউন্ডেশনের কিতাব আলী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, শফিকুল ইসলাম সাবু, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, ফজলুল হক প্রমুখ।
কমেন্ট বক্স