খাদিমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভায় নঈম হাসান জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
১২-০৫-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে খাদিমপুর ইউনিয়ন যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে। খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে কমলাপুর স্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘সারা দেশে যুবলীগ আজ অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার হয়ে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করতে বলেছিলেন, সেই স্বপ্ন এখন বাস্তবায়নে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। চুয়াডাঙ্গা জেলা যুবলীগ সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। এভাবেই আগামীর যুবলীগ এগিয়ে যাবে। এই দেশে যদি আবার বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে, তবে বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ হবে, জঙ্গি হামলার শিকার ও বিপথগামী হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আন্দোলন করছে জঙ্গিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের উন্নয়নকে অব্যহত রাখতে যুবলীগ নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’ এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সাহিন আলী মেম্বারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু ও আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, যুবলীগ নেতা আল ইমরান শুভ, আতাউর রহমান বিপুল, গাংনী ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা বজলু।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা সাঈদ মেম্বার, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, অশ্রু হাসান, হাফিজুর,আলিম, আনারুল,হাসান, সাইদুর, আশাবুল হক, সুমন, হোসেন, মিজানুর, খোকন, আলিম, রাজীব, আমান, শিমুল, মন্টু, রুবেল, সেরেগুল, সুজন, স্বপন, শান্ত, রতন, কামাল, রানা, কুরমান, হাফিজুর কালু, খাইরুল, ঠান্ডু, ফারুক,হোসেন, লিটন, খলিল প্রমুখ।
কমেন্ট বক্স