সমীকরণ প্রতিবেদক:
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন আলী টিটন মেম্বার। গতকাল শুক্রবার সকাল ১০টায় শঙ্করচন্দ্র ইউনিয়নের কিরণগাছি উত্তরপাড়া ঈদগাহ মাঠে লিটন আলীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে এই নেতার দাফনকার্য সম্পন্ন করা হয়। নিহতের জানাজা ও দাফনকার্যে শতশত মানুষের উপস্থিতিতে স্বজন হারানোর বেদনাকে বাড়িয়ে তোলে।
ইউনিয়ন বিএনপির নেতা লিটন আলীর জানাজা পূর্বে স্মৃতিচারণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘আমরা আরও একজন ভালো মানুষকে হারালাম। শোক প্রকাশ করার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছি। জানাজায় শতশত মানুষের ঢল লিটন আলী মেম্বারের পরিচিতি ও মানুষের মনের কতটা জায়গা দখল করেছিলেন, তারই প্রকাশ করে। তিনি ছিলেন বিএনপির একজন একনিষ্ঠ নেতা। যিনি শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে গেছেন।’
এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শঙ্করচন্ত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিশ্বাস, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহমেদ জোয়ার্দ্দার মানিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট।

এছাড়াও শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল হক পল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান জোয়ার্দ্দার, এমদাদুল হক ডাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব হক মাহাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান জানাজা ও দাফনকার্যে অংশ নেন। জানাজা নামাজ পড়ান বদরগঞ্জ আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ।
আরও অংশ নেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি হিমু জোয়ারদার, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, নব-গঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর গনী সামদানি, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।