জীবননগরে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক
- আপলোড তারিখঃ
১২-০৫-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস ছাত্তার (৫০) নামের একজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুস ছাত্তার দামুড়হুদা উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিরুল ইসলাম ও এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় ধোপাখালী নতুন বাজার এলাকা থেকে আব্দুস ছাত্তারকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স