বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তীব্র গরমে বিদ্যুৎ না পেয়ে দুর্ভোগে গ্রাহকরা

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৩ ইং
তীব্র গরমে বিদ্যুৎ না পেয়ে দুর্ভোগে গ্রাহকরা
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ট্রান্সফরমার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে তীব্র গরমে দুর্ভোগে পড়েছে গ্রাহকেরা। সূত্রে জানা গেছে, হলিধানী থেকে গোপালপুর সড়ক অভিমুখে চান মিয়ার রাইচ মিল এলাকায় এই ট্রান্সফরমারটি গত ১৬ রমজানে নষ্ট হয়ে যায়। এর আওতায় মসজিদ, বসতবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকান রয়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় বর্তমানে ওই এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। গ্রাহকেরা জানান, এই ট্রান্সফরমারটি লো-ভোল্টেজের কারণে পুড়ে নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার তারা ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা অলিয়ার রহমান বলেন, ‘আমার ইজিবাইক চার্জিং সেন্টার রয়েছে। লো ভোল্টেজের কারণে চার্জিং মেশিন পুড়েছে কয়েকবার। বহুবার আমরা বিদ্যুৎ দপ্তরে গেছি। ট্রান্সফরমার বদলে দেওয়ার আবেদন জানিয়েছি। কিন্তু কোনো আবেদনে কাজ হয়নি। অথচ প্রতিমাসে বিদ্যুতের বিল চলে আসছে।’ এ বিষয় ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ট্রান্সফরমারটি বিকল। তবে আমরা অন্য ট্রান্সফরমার থেকে লোড শেয়ার করে দিয়েছি।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ