আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
১১-০৫-২০২৩
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।
সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজের আলী, দপ্তর সম্পাদক শেখ রেজা বিডিয়ার, শেখ সামাদুল ইসলাম, এস এ খান লিংকন, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নাঈমুর রহমান খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল, সাংগঠনিক সম্পাদক জামিরুল খান, সিনিয়র সহসভাপতি মঈনুল ইসলাম লুলু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মীর জ্যাকি ও মুহাম্মদ নাসিম।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল, সাবেক ইউপি মেম্বার সাদ আহমেদ, দরুদ আলী, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, ছাত্রলীগ নেতা জুব্বার, নিহান মোল্লা, মিঠুন, সেতুসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স