বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বীর মুক্তিযোদ্ধা জয়নালের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২৩ ইং
দর্শনায় বীর মুক্তিযোদ্ধা জয়নালের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
দর্শনা অফিস: দর্শনা পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল বুধবার বাদ আসর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গার বাসিন্দা ও মৃত কামাল উদ্দীনের বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী, নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বাদ আসর দর্শনা সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও গার্ড অব অনার ও জানাজা শেষে তাঁকে দর্শনা পৌর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাবেক সভাপতি আজিজুল হক, দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ