চুয়াডাঙ্গা সদর ইউএনও শামীম ভূঁইয়া বদলি
- আপলোড তারিখঃ
১১-০৫-২০২৩
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়াকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কলেজের রিসার্চ কো-অর্ডিনেটর পদে বদলি করা হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশে তাঁকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বদলি করা হয়।
উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত বদলি আদেশে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (সিনিয়র সহকারী সচিব) শামীম ভূঁইয়াকে (১৭৩৫৩) বদলিপূর্বক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কলেজের রিসার্চ কো-অর্ডিনেটর পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ অক্টোবর শামীম ভূঁইয়া চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ১ বছর ৭ মাস ৩ দিন এখানে দায়িত্ব পালন করেন। কুমিল্লার সন্তান শামীম ভূঁইয়া বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে ইংল্যান্ডের সাসেক্স ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর দেশে ফিরে ৩৩তম বিসিএস-এর মাধ্যমে নাটোর জেলা প্রশাসনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরে প্রশাসন তাঁকে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব দেন। পরর্তীতে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
কমেন্ট বক্স