আলমডাঙ্গার ওসির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আপলোড তারিখঃ
১০-০৫-২০২৩
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের সঙ্গে নবগঠিত আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯ টায় থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সিনিয়র সহসভাপতি রাশেদুজ্জামান রাজীব, সাধারণ সম্পাদক এন এইচ শাওন যুগ্ম সাধারণ সম্পাদক এম সনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক তানভির সোহল, আইসিটি বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, শাহারিয়া শরিফ, মহিদুল, মুক্তার আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইউনুছ আলী মন্ডল প্রমুখ।
কমেন্ট বক্স