বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আগুনে পুড়ল দোকান

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২৩ ইং
আলমডাঙ্গায় আগুনে পুড়ল দোকান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ঈদগা বাজারে শোভন স্টুডিও অ্যান্ড কফি হাউস নামের একটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানায়, ভাংবাড়ীয়া বাজারের আনন্দ মিয়ার ছেলের শোভন স্টুডিও অ্যান্ড কফি হাউসে গতকাল ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দোকানে থাকা টাকা, আসবাবপত্র, কম্পিউটার, টিভি, ফ্রিজ ও ফটোকপি মেশিন পুড়ে যায়। এতে ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শোভন বলেন, ‘আমি বহু কষ্টে হাটবোয়ালিয়া বাজারে মানসম্মত দোকানটি করেছিলাম। দোকান পুড়ে যাওয়ায় আমাকে আবার কষ্ট করতে হবে।’ এদিকে গতকালই স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ