মুজিবনগরে তিন মাদকসেবী আটক
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে। গতকাল সোমবার থানার উপপরিদর্শক সজিবুর রহমান, বিপ্লব কুমার হালদার, সাজ্জাদ হোসেন, আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা পুরন্দরপুর গ্রাম থেকে তাদের আটক করে।
আটক তিনজন হলেন মুজিবনগর উপজেলা পুরন্দরপুর গ্রামের বাসান আলীর ছেলে সবুজ (২৭), মোনাখালী গ্রামের মৃত আজিজুল ফকিরের ছেলে ফারুক (২৫) ও ভবরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে লাল চাঁদ (৪২)।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, তারা তিনজনকে মাদক সেবনের দায়ে আটক করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স