আলমডাঙ্গায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০২৩
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানে যৌন হয়রানি, মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় বেলগাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে আলমডাঙ্গা থানা-পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউপির চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হক, উপপরিদর্শক আশিক ইসলাম, মনিরুল ইসলাম, সমীর কুমার, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিপ্লব হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স