বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২৩ ইং
ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ (৩৪) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। পরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। আবু সাইদ দামুড়হুদা সদরে খানপাড়ার মোকসেদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শডিয়তউল্লাহ ও পরিদর্শক ভুপতি কুমার বর্মনের নেতৃত্বে অভিযান চালিয়ে দামুড়হুদা সদর থেকে আবু সাইদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাঁজা রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস আবু সাইদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। গতকালই তাকে কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ