বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সভাপতি নাহিদ, সম্পাদক শাওন

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২৩ ইং
সভাপতি নাহিদ, সম্পাদক শাওন
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় পৌর এলাকার মাছ বাজার প্রাঙ্গণে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দৈনিক সময়ের সমীকরণের ভ্রাম্যমাণ প্রতিবেদক নাহিদ হাসানকে সভাপতি ও দৈনিক এই আমার দেশ পত্রিকার আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি এনএইচ শাওনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাজীব, সহসভাপতি তানজির আহমেদ হিরো, যুগ্ম-সাধারণ সম্পাদক এম সনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক তানভির সোহেল, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম ও আইসিটি বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ইউনুছ আলী মন্ডল। উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক কাজী রবিউল ইসলাম, অ্যাড. ইকরামুল হক ও অ্যাড. স্নিগ্ধা হক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ