বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চোলাই মদসহ আটক ১

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২৩ ইং
আলমডাঙ্গায় চোলাই মদসহ আটক ১
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ৫টার দিকে তাকে আটককরা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে গতকাল এসআই মো. আশিকুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে জেহালা কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণ দাসের ছেলে শ্রী হরিদাসকে (৩৬) আলমডাঙ্গা মুন্সিগঞ্জ পশুরহাট থেকে আটক করে। এ সময় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় হরিদাসের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ