বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চোরাই মালামালসহ গ্রেপ্তার ৩

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০২৩ ইং
আলমডাঙ্গায় চোরাই মালামালসহ গ্রেপ্তার ৩
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গার রাধিকাগঞ্জ পশুহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজন হলেন বেলগাছি রথখোলাপাড়ার মৃত আব্দুল্লাহর ছেলে মিন্টু (৪০), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার কাঠামদরবস্ত গ্রামের দবির মৃধার ছেলে আলিম মৃধা (৩০) ও চুয়াডাঙ্গার মোমিনপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে আমিদুল হক। জানা গেছে, গতকাল আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মিন্টু সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার রাধিকাগঞ্জ পশুহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মিন্টু, আলিম মৃধা ও আমিদুল হককে আটক করেন। পরে তাদের কাছ থেকে একটি পুরাতন বাইসাইকেল, একটি মাইকের পুরাতন ড্রাইভার ইউনিট, একটি পুরাতন বালতি, দুটি সুতার তৈরি রশি, একটি মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ