বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ৫১ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০২৩ ইং
কার্পাসডাঙ্গায় ৫১ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে ৫১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের বিল্লাল হোসেরনর মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে আজিজুল হক গিরি (২৫) ও রশিদ আলীর ছেলে সোহেল রানা (২২)। পুলিশ জানায়, কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই ইমরান হোসেন, এএসআই মো. মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনা করেন। এসময় ৫১ পিস ইয়াবাসহ আজিজুল হক গিরি ও সোহেল রানাকে আটক করেন। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ