বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী ও কন্যাশিশু আহত

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০২৩ ইং
সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী ও কন্যাশিশু আহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় রুমা খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী কুয়েত প্রবাসী রবি খাঁ ও কন্যাশিশু রাহি (৩)। গুরুতর আহত হওয়ায় রবিকে শৈলকুপা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতলাগাড়ী বাজার থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক বেলা সাড়ে ১১টার দিকে ছোটমৌকুড়ি গ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে রুমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। এসময় স্থানীয়রা ট্রাকের হেলপারকে আটক করলেও পালিয়ে যান ড্রাইভার। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ