বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পুলিশের জনসচেতনতামূলক উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০২৩ ইং
দর্শনায় পুলিশের জনসচেতনতামূলক উঠান বৈঠক
দর্শনা অফিস: দর্শনা থানা-পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২ নম্বর বিট এলাকা দর্শনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হোসেনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। এছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ