বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০২৩ ইং
দর্শনায় গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দর্শনায় অভিযান চালিয়ে গাঁজাসহ পাঠানপাড়ার মনিরুল ইসলাম মুন্না (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দর্শনা পৌর এলাকার পাঠানপাড়া রেল কলোনির নিজ বাড়ি থেকে তাকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ ও পরিদর্শক ভুপাতি কুমার বর্মন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড করে মুন্নাকে জেলহাজতে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। মুন্না একই পাড়ার কুদ্দুস শিকদারের ছেলে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ