বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের রায়পুর ইউপির খসড়া বাজেট ঘোষণা

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০২৩ ইং
জীবননগরের রায়পুর ইউপির খসড়া বাজেট ঘোষণা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় রায়পুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট সভার আয়োজন করা হয়। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ শাহ্রে সভাপতিত্বে ইউপি সচিব জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে ২০২৩-২০২৪ অর্থবছরের সম্ভাব্য আয় ৭৬ লাখ টাকা ও ব্যয় ৭৬ লাখ টাকার খসড়া বাজেট ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উন্মুক্ত খসড়া বাজেট সভায় আলোচনা করেন রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন ও আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জসীম উদ্দীন, ইউপির সকল সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ