বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর থেকে মদ ও ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০২৩ ইং
জীবননগর থেকে মদ ও ফেনসিডিল উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ৩১৭ বোতল মদ ও ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার রাতে জীবননগরের হরিহরনগর ও গয়েশপুর সীমান্ত থেকে এসব মাদক উদ্ধার করা হয়। গতকাল রোববার বেলা ১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে মেদনীপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হরিহরনগর গ্রামের আম বাগানে অভিযান চালিয়ে ৩১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপর রাত ১০টায় গয়েশপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিক্তিতে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ