বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২৩ ইং
দামুড়হুদা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আজিজুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করছে র‌্যাব-৬। গতকাল শনিবার বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজুল ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের আব্দুল রহমানের ছেলে। গতকাল রাত সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ এ তথ্য জানায়। র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ঝিনাইদহের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আজিজুল ইসলাম দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব-৬ এর একটি দল সেখানে অভিযানে গিয়ে আজিজুলকে গ্রেপ্তার করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ