বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বাড়িতে হামলা, ঢাল-ভেলাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৩ ইং
হরিণাকুণ্ডুতে বাড়িতে হামলা, ঢাল-ভেলাসহ একজন আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার টাকিয়াপোতা গ্রামে ফারুকের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ফারুক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। ফারুক একই গ্রামের পারশ উল্লাহ পচার ছেলে। খবর পেয়ে চরপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে হযরত আলী নামের একজনকে ঢাল, ভেলা ও রামদাসহ আটক করেছে। হযরত আলী একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। চরপাড়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা নুর উত্তম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জায়গা-জমি নিয়ে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে ফারুক ও হযরত আলীর পরিবারের মধ্যে রেশারেশি চলছিল। এ বিরোধের জেরে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ফারুকের বাড়িতে হামলা চালানো হয়। স্থানীয় রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দীন বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ করে ফারুকের বাড়িতে হামলা চালান হযরত আলী ও তার দলবল। এ ঘটনায় ফারুকের ভাই খাইরুল ইসলাম হরিণাকুণ্ডু থানায় অভিযোগ করবেন বলে জানান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ