বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দায়িত্বভার গ্রহণ

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২৩ ইং
দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দায়িত্বভার গ্রহণ
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শপথ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে নির্বাচিতরা শপথ নেন। প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে আলোচনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আওয়াল হোসেন, চঞ্চল মেহমুদ, সদস্য সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী, নবনির্বাচিত কমিটির প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন। আলোচনা সভা শেষে নির্বাচিত দুই কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক আবিদ হাসান রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সহসভাপতি মাহমুদ হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, কার্যনির্বাহী সদস্য এফ এ আলমগীর, ফরহাদ হোসেন ও মনজুর আহমেদ। উল্লেখ্য, ৭ এপ্রিল দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ